News Flash

  • Home
  • দেশ
  • বেদান্ত ও ফক্সকনের সঙ্গে মউ স্বাক্ষর গুজরাট সরকারের, প্রধানমন্ত্রী বললেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Image

বেদান্ত ও ফক্সকনের সঙ্গে মউ স্বাক্ষর গুজরাট সরকারের, প্রধানমন্ত্রী বললেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ

গান্ধীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে এফএবি উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ভারতীয় সমষ্টি বেদান্ত এবং ইলেকট্রনিক্স উৎপাদনকারী জায়ান্ট ফক্সকনের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে গুজরাট সরকার৷ মঙ্গলবার গান্ধীনগরে আয়োজিত একটি অনুষ্ঠানে রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষরিত হয়।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, উভয় সংস্থাই গুজরাটে সুবিধা স্থাপনের জন্য ১,৫৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা রাজ্যে এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মউ চুক্তি স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে জানিয়েছেন, এই মউ চুক্তি স্বাক্ষর ভারতের সেমি-কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং উচ্চাকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১.৫৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ অর্থনীতি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ছাপ রাখবে। এটি আনুষঙ্গিক শিল্পগুলির জন্য একটি বিশাল ইকোসিস্টেম তৈরি করবে এবং আমাদের এমএসএমইগুলিকে সহায়তা করবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top