News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চলে অপরাধে শীর্ষে অসম, এনসিআরবি-র রিপোর্টে প্রকাশিত
Image

উত্তর-পূর্বাঞ্চলে অপরাধে শীর্ষে অসম, এনসিআরবি-র রিপোর্টে প্রকাশিত

আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলে অপরাধের দিক দিয়ে অসম শীর্ষে রয়েছে। এনসিআরবি-র রিপোর্ট ২০২১ মোতাবেক এই তথ্য সামনে এসেছে। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ওই রিপোর্ট প্রকাশিত করেছে। তাতে দেখা যাচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলে সিকিমে অপরাধ সবচেয়ে কম হয়েছে। ফলে, সিকিমকে এই অঞ্চলের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য বলে মনে করা হচ্ছে।

রিপোর্টে ৩ বছরের অপরাধের তথ্য তুলে ধরা হয়েছে। ভারতীয় ফৌজদারী দন্ডবিধি(আইপিসি) এবং বিশেষ এবং স্থানীয় আইন(এসএলএল)-র অপরাধের পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অসমে ২০১৯ সালে ১৩২৭৮৩টি, ২০২০ সালে ১২১৬০৯টি এবং ২০২১ সালে ১৩৩২৩৯টি অপরাধ সংগঠিত হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী অপরাধের নিরিখে উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা এবং তারপরেই মেঘালয় তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। ত্রিপুরায় ২০১৯ সালে ৫৯৮৮টি, ২০২০ সালে ৪৬৫৩টি এবং ২০২১ সালে ৪৭৮৮টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। মেঘালয়ে ২০১৯ সালে ৩৮৯৭টি, ২০২০ সালে ৩৭৪৪টি এবং ২০২১ সালে ৩৪২৮টি অপরাধ সংগঠিত হয়েছে।

এছাড়া, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে অপরাধের সংখ্যা প্রায় কাছাকাছি রয়েছে। ২০১৯ সালে মণিপুরে ৩৬৬১টি, ২০২০ সালে ২৯৮৬টি এবং ২০২০১ সালে ৩২০৪টি অপরাধ সংগঠিত হয়েছে। মিজোরামে ২০১৯ সালে ২৮৮০টি, ২০২০ সালে ২২৮৯টি এবং ২০২১ সালে ৩১৯৬টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। অরুণাচল প্রদেশে ২০১৯ সালে ২৮৭৭টি, ২০২০ সালে ২৫০৩টি এবং ২০২১ সালে ৩০৩৯টি অপরাধ সংগঠিত হয়েছে। তেমনি নাগাল্যান্ডে ২০১৯ সালে ১৬৬১টি, ২০২০ সালে ১৫১১টি এবং ২০২১ সালে ১৪৭৮টি অপরাধের ঘটনা রেকর্ড করা গেছে।

উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে কম অপরাধ সংগঠিত হয়েছে সিকিমে। বছরভিত্তিক হিসেবে সিকিমে ২০১৯ সালে ৮২১টি, ২০২০ সালে ৬৭৫টি এবং ২০২১ সালে ৭২৮টি অপরাধ সংগঠিত হয়েছে। তাতে, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় সিকিম অনেক শান্তিপূর্ণ বলেই মনে হচ্ছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top