News Flash

  • Home
  • দেশ
  • Queen Elizabeth:রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে রাষ্ট্রীয় শোক ভারতে, অর্ধনমিত জাতীয় পতাকা
Image

Queen Elizabeth:রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে রাষ্ট্রীয় শোক ভারতে, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। যেখানে জাতীয় পতাকা নিয়মিত উন্মোচিত হয়, সেই সব জায়গায় তা অর্ধনমিত রাখা হয়েছে এদিন। রবিবার কোনও সরকারি স্তরে বিনোদন মূলক কোনও অনুষ্ঠান হবে না। লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন-সহ অন্যত্র জাতীয় পতাকা এদিন অর্ধনমিত রাখা হয়।

ব্রিটেনে এক অধ্যায়ের অবসান হয়েছে। প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই রবিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে ভারতে। দেশের সমস্ত মন্ত্রক এবং সরকারি দফতর ও অফিসে ভারতীয় পতাকা অর্ধনমিত থাকে। এদিন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশে পালিত হবে না। এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দু’দিন পরে ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লসের নাম ঘোষিত হয়েছে। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top