News Flash

  • Home
  • ত্রিপুরা
  • DYFI:ডিওয়াইএফআই’র ডুকলী বিভাগের উদ্যোগে সভা অনুষ্ঠিত
Image

DYFI:ডিওয়াইএফআই’র ডুকলী বিভাগের উদ্যোগে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাম ছাত্র যুব সহ বামপন্থী সংগঠনগুলো তাদের সাংগঠনিক তৎপরতা ততটাই বৃদ্ধি করে চলেছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ভয়-ভীতি উপেক্ষা করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য উদ্যোগ নিচ্ছে৷ এক্ষেত্রে বাম যুবক যুবতীদের সামনের সারিতে এনে আন্দোলন আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করান হয়েছে৷ রবিবার ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগের উদ্যোগে ৯ দফা দাবির ভিত্তিতে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় স্থানীয় বিদ্যাসাগর বাজারে৷ উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা৷ মিছিলে অংশ নিয়ে ডিওআইএফ রাজ্য সম্পাদক নবারুণ দেব বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন মিথ্যা মামলায় জড়িয়ে এবং হামলা চালিয়ে বাম যুবক যুবতী সহ বামপন্থীদের কোনভাবে প্রতিহত করা যাবে না৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলকে তারা যোগ্য জবাব দিতে প্রস্তুত৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top