News Flash

Image

TMC:অমরপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  শনিবার অমরপুরে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরার দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে এক মিছিল সংগঠিত হয়৷ এই মিছিলে উপস্থিত ছিলেন অমরপুরের কনভেনর চঞ্চল দে-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷

এছাড়াও এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অমরপুর কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকেশ সাহা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ পাশাপাশি লোকেশ সাহার নেতৃত্বে ২১টি পরিবারের ৮৫জন ভোটার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন৷ আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্তিশালী করে, মানুষের স্বার্থে কাজ করবে এই দল৷অমরপুরের দিনভর চলা এই কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ’আজকে দীর্ঘদিনের ভারতের জাতীয় কংগ্রেসের অমরপুরের সাধারণ সম্পাদক লোকেশ সাহা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ 

পাশাপাশি করবুক বিধানসভার মগ এবং ত্রিপুরা জনজাতি ভুক্ত ২১টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ আজকে একদিকে যেরকম যোগদান কর্মসূচি হয়েছে, তার সঙ্গে রাজ্যের দ্রব্যমূল্যর বৃদ্ধি, বেকারত্ব, ত্রিপুরায় অনুন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যক্ষেত্রে নৈরাজ্য, অগণতান্ত্রিক ব্যবস্থা এবং বিরোধীদের ওপর যে মাত্রা ছাড়া অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে অমরপুরের বিভিন্ন এলাকায় এক মিছিল সংগঠিত হয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top