News Flash

  • Home
  • খেলা
  • Panisagar :পানিসাগরের ফুটবল ‌লালডানে জয়ী কুকুপা
Image

Panisagar :পানিসাগরের ফুটবল ‌লালডানে জয়ী কুকুপা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। দুরন্ত লড়াই। শেষ পর্যন্ত জয় পেলো কুকুপা এফ সি দল। পরাজিত করলো ইন্ডিয়ান ফুটবল দলকে। ১-‌০ গোলে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টে। শনিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হয় ম্যাচটি। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে কুকুপা এফ সি দলের পক্ষে জয়সূচক গোলটি করেন লালডান সাকাচেপ।  এরপর ম্যাচে ফেরার জন্য ইন্ডিয়ান ফুটবল দলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায়  জাল নাড়াতে পারেননি। শেষ পর্যন্ত লালডানের নূণ্যতম গোলে জয় পায় কুকুপা এফ সি দল। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। 

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top