News Flash

  • Home
  • খেলা
  • Football:৩য় ডিভিশন লিগে আমরা ক’জনা রবিবার ইউনাইটেড বিএসটি-র মুখোমুখি
Image

Football:৩য় ডিভিশন লিগে আমরা ক’জনা রবিবার ইউনাইটেড বিএসটি-র মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। সি-ডিভিশন লীগের আজকের ম্যাচটি হয়নি। খেলা ছিল উমাকান্ত কোচিং সেন্টার বনাম সাই-স্যাগের মধ্যে। অনিবার্য কারণে ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না বলে টিএফএ সূত্রে জানানো হয়েছে। লীগ সাব কমিটির সচিব মনোজ দাস যথাসময়ে তা জানিয়ে দিয়েছেন। আগামীকাল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ক’জনা খেলবে ইউনাইটেড বিএসটি’র বিরুদ্ধে‌। খেলা বিকেল তিনটায় পুলিশ মাঠে। তবে বলা বাহুল্য, পরবর্তী পাঁচ দিনের জন্য টিএফএ লিগ ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মাঠ পরিবর্তন করতে হচ্ছে। পুলিশ প্রশাসনের নিজস্ব অনুষ্ঠানের জন্য পুলিশ মাঠ টিএফএ-র ম্যাচ আয়োজনে ব্যবহার করা যাবে না বলে পরবর্তী ছ’টি ম্যাচ নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে আয়োজনের ব্যবস্থা করতে হচ্ছে। প্রথম দিন অর্থাৎ ১২ সেপ্টেম্বর দুপুর ও বিকেল মিলিয়ে দুটো ম্যাচ আয়োজন করে পাঁচ দিনে ছয়টি ম্যাচ সম্পন্ন করা হবে। পুনরায় ১৮ সেপ্টেম্বর থেকে লীগের বাকি ম্যাচগুলো এমন কি পরবর্তী সুপারলিগের ম্যাচও পুলিশ মাঠে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া সূচি বাকি অংশ পুরোটা ঘোষণা করা হয়েছে। আগামীকাল আমরা ক’জনা এবং ইউনাইটেড বিএসটি দু-দল ই নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026

অসম প্রিমিয়ার লিগ রাজ্যের লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভার বড় মঞ্চ: আবু নেচিম

গুয়াহাটি, ২২ জুলাই (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে…

ByByNews Desk Jul 22, 2026

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top