News Flash

  • Home
  • খেলা
  • একদিনের ক্রিকেট থেকে অবসর ফিঞ্চের, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে স্মিথ-ম্যাক্সি-কামিন্স
Image

একদিনের ক্রিকেট থেকে অবসর ফিঞ্চের, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে স্মিথ-ম্যাক্সি-কামিন্স

সিডনি, ১০ সেপ্টেম্বর (হি.স.): অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার ২৪ তম একদিনের ক্রিক্রেট ম্যাচের অধিনায়ক ফিঞ্চ রবিবার, ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ১৪৬ তম ও শেষ ওয়ানডেতে খেলবেন। খারাপ ফর্মের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ। দীর্ঘ দিন ধরে এই ফর্ম্যাটে রানের জন্য লড়াই করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেষ ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। তবে, আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।

রবিবার কেয়ার্নসের কাজলিস স্টেডিয়ামে ফিঞ্চ তাঁর ১৪৬ তম এবং শেষ ওয়ানডে খেলবেন। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটি হবে তাঁর ৫৪ তম ম্যাচ। ইংল্যান্ডের বেন স্টোকসের পথে হেঁটেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন ফিঞ্চ। তবে টি-টোয়েন্টি ক্রিকেট তিনি খেলবেন। অ্যারন ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ারের কথা বলতে গেলে, এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচে এই খেলোয়াড় ৩৯.১৪ গড়ে ৫৪০১ রান করেছেন। এই ফর্ম্যাটে ফিঞ্চের নামে ১৭টি সেঞ্চুরি রয়েছে এবং তিনি রিকি পন্টিং, মার্ক ওয়া এবং ডেভিড ওয়ার্নারের পরে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি-স্কোরার। পন্টিং এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২৯টি সেঞ্চুরি করেছেন, যেখানে ডেভিড ওয়ার্নার এবং মার্ক ওয়া ১৮টি করে সেঞ্চুরি করে ফিঞ্চের উপরে রয়েছেন।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top