News Flash

  • Home
  • বিদেশ
  • Charles:মায়ের অনুপ্রেরণায় জনসেবার লক্ষ্যে পথ চলবেন অভিষেকের পর জানালেন তৃতীয় চার্লস
Image

Charles:মায়ের অনুপ্রেরণায় জনসেবার লক্ষ্যে পথ চলবেন অভিষেকের পর জানালেন তৃতীয় চার্লস

লন্ডন, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : রাজ্যাভিষেকের পর প্রথম ভাষণে সদ্য প্রয়াত মা রানি এলিজাবেথকে তাঁর আগামিদিনের চলার পথের অনুপ্রেরণা হিসেবে অভিহিত করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শনিবার লন্ডনের সেন্ট জেমস প্রাসাদের গ্র্যান্ড রুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস্, বিভিন্ন সরকারি আধিকারিক, কমনওয়েলথের হাই কমিশনার, লন্ডনের মেয়র, চার্লসের স্ত্রী ক্যামেলিয়া, বড় ছেলে উইলিয়াম সহ পরিবারের আরও অনেক সদস্য।

চার্লস নিজের বক্তব্যে জানান, তিনি ছিলেন অনুপ্রেরণা এবং আমি ও আমার পরিজনেদের কাছে উদাহরণ হিসাবে পরম শ্রদ্ধেয়। একইসঙ্গে জানান, রানি এলিজাবেথ সারা জীবন ধরে জনসেবার লক্ষ্যে যে কাজ করে গিয়েছেন, তিনিও সেই কাজেই বাকি জীবন উৎসর্গ করবেন।
৭৩ বছর বয়সে তাঁর রাজ্যাভিষেক হল। ১৯৫২ সালে রাজা তৃতীয় চার্লস ইংল্যান্ডের যুবরাজের পদে অভিষিক্ত হন। চূড়ান্ত দায়িত্ব পেলেন ৭০ বছর পার হওয়ার পর। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ পেলেন তৃতীয় চার্লসের বড় ছেলে উইলিয়াম। প্রথা অনুযায়ী, মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। আর শনিবার ছিল নিয়ম মাফিক প্রিভি কাউন্সিলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তাঁর দায়িত্ব গ্রহণের দিন।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top