News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Deb:দিল্লি থেকে ফিরে বিপুল জনসমর্থনে ভাসলেন বিপ্লব, সংগঠনের ডাকে দেশের যে কোন রাজ্যে কাজ করা আমাদের দায়িত্ব, জবাব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Image

Biplab Deb:দিল্লি থেকে ফিরে বিপুল জনসমর্থনে ভাসলেন বিপ্লব, সংগঠনের ডাকে দেশের যে কোন রাজ্যে কাজ করা আমাদের দায়িত্ব, জবাব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : সংগঠনের ডাকে দেশের যে কোন রাজ্যে কাজ করা আমাদের দায়িত্ব। ত্রিপুরা থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার সৌভাগ্য হয়েছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় প্রত্যবর্তনের অঙ্গীকার করছি। আজ দিল্লি থেকে আগরতলায় ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে সমস্ত সমালোচনার বিনয়ের সাথে জবাব দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তাঁর ত্রিপুরায় ফিরে আসা নিয়ে উত্সাহ-উদ্দীপনা জনপ্রিয়তার সমস্ত রেকর্ডকে তাক লাগিয়ে দিয়েছে। উপচে পরা ভিড়ের মাঝে দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার গভীর রাতে বিজেপি ত্রিপুরায় রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা দিয়েছে। আজ তিনি সস্ত্রীক দিল্লি থেকে ফিরেছেন। তাঁকে বিমানবন্দরে প্রচুর উত্সাহী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত সহ আরও কয়েকজন শীর্ষ নেতৃত্ব। বিপ্লব কুমার দেব বিমান বন্দরের বাইরে আসতেই তাঁর সমর্থকরা পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান। এদিন তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে বাজনা নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকরা। তাতে দেখে মনে হচ্ছিল, ত্রিপুরায় উত্সবের পরিবেশ কায়েম হয়েছে।

আজ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে কাজ করার সৌভাগ্য অর্জন হয়েছে আমার। তাঁরা ত্রিপুরাকে একের পর এক সন্মান প্রদর্শন করছেন। ত্রিপুরার প্রতি তাঁদের দায়িত্ব প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে। বিপ্লব এদিন আপ্লুত সুরে বলেন, অনেক পুণ্যের কারণেই হরিয়ানায় বিজেপি প্রভারী হওয়ার সুযোগ মিলেছে। ত্রিপুরা তাঁর সন্তানকে কুরুক্ষেত্রে পাঠাচ্ছে।

বিপ্লবের কথায়, দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি যে আস্থার প্রদর্শন করেছে জীবন দিয়ে তা রক্ষা করব। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খাট্টার প্রবীণ রাজনীতিবিদ, তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। সর্বোপরি বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশ পালনে কসুর রাখব না। সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করব।

এদিন তিনি বলেন, আমরা ভারতবাসী। সমগ্র দেশের প্রতি আমরা দায়বদ্ধ। তেমনি, সংগঠনের ডাকে দেশের যে কোন রাজ্যে গিয়ে কাজ করা আমাদের দায়িত্ব। তাঁর দাবি, ত্রিপুরার প্রতিও আমার সমান দায়িত্ব। তাই, ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় প্রত্যাবর্তনের চেষ্টা করব। মূলত, ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেবের বিদায় হচ্ছে এমনই সমালোচনার মোক্ষম জবাব এভাবেই এদিন দিলেন তিনি।তাঁর দাবি, সমস্ত কার্যকর্তা আমার প্রাণ। তাঁরাই বিপ্লব কুমার দেবকে তৈরি করেছেন। জনগণ তাঁকে পরিচিতি দিয়েছেন। দল তাঁকে মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়েছে। তিনি আবেগের সুরে বলেন, জনগণ এবং দল আমাকে অনেক দিয়েছে যা কখনো কল্পনাও করিনি। তাই, ত্রিপুরার সার্বিক উন্নয়নে জানপ্রাণ দিয়ে চেষ্টা করব। 

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top