হামিরপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের “ভারত জোড়া যাত্রা”-কে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেট অনুরাগ সিং ঠাকুর। কটাক্ষের সুরে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ভারত এমনিতেই ঐক্যবদ্ধ। শুক্রবার হিমাচল প্রদেশের হামিরপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সেই অনুষ্ঠান থেকেই কংগ্রেসের “ভারত জোড়া যাত্রা”-কে কটাক্ষ করেছেন অনুরাগ।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, রাহুল গান্ধী আজকাল ভারত জোড়া যাত্রায় যাচ্ছেন। কিন্তু ভারত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। অনুরাগ আরও বলেছেন, মোদী সরকারের বিরুদ্ধে ১ টাকা কেলেঙ্কারিরও অভিযোগও নেই। কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই ডাবল ইঞ্জিন (বিজেপি) সরকার রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করেছে। আমরা দেশকে বিভক্ত হতে দিতে পারি না এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



















