News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • অযোধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারে ঐতিহ্যের দুর্গাপুজো, সাক্ষী ৪০০ বছরের
Image

অযোধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারে ঐতিহ্যের দুর্গাপুজো, সাক্ষী ৪০০ বছরের

বাঁকুড়া, ৯ সেপ্টেম্বর (হি. স.) : গ্রামের মন্দিরে দেবী দুর্গার মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অপমানিত বোধ করেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য গদাধর বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হন বাড়িতেই করবেন মাতৃ আরাধনা। ঠিক তার পরের বছর থেকেই শুরু হয় পুজো।

এ প্রায় ৪০০ বছর আগের কথা। সেই রামও নেই, অযোধ্যাও নেই। অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে আজও পুজো হয় নিষ্ঠা সহকারে৷ অর্থের অভাব হোক, বা না হোক।

অযোধ্যার এই বন্দ্যোপাধ্যায় জমিদার বংশের পুজোর পাশাপাশি জমিদারি লাভের ইতিহাসও বেশ দীর্ঘ। শোনা যায়, অযোধ্যার বন্দ্যোপাধ্যায় পরিবারের জনৈক রামমোহন বন্দ্যোপাধ্যায় জীবিকার সন্ধানে বেরিয়ে একসময় হাজির হন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে। কাজ শুরু করেন কেরানি হিসেবে। নিজের কাজ, সততা আর বুদ্ধিমত্তার জেরে খুব দ্রুত তিনি ওই নীলকর সাহেবের প্রিয় পাত্র হয়ে ওঠেন। পরে ওই সাহেব তাঁকে দেওয়ান পদে আসীন করেন।

হঠাৎ ওই নীলকর সাহেব কলেরায় আক্রান্ত হলে তাঁর নিকটজনেরা সকলেই ছেড়ে চলে গেলেও যাননি রামমোহন বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নীলকর সাহেব মৃত্যুর আগে তাঁর সম্পত্তির অর্ধেক রামমোহন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যান। নীলকর সাহেবের সেই সম্পত্তির মাধ্যমেই তিনি একের পর এক জায়গা কিনে নিজের অযোধ্যা গ্রামেই জমিদারি পত্তন করেন।

তৈরি হয় জমিদার বাড়ি, দেবোত্তর অ্যাস্টেট। এই অ্যাস্টেটে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবরধন মন্দির, রাস মন্দির, ঝুলন মন্দির তৈরি করেন। পরে তাঁরই বংশের গদাধর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সূচনা করেন। এখন আর জাঁকজমক করে পুজো হয় না৷ কারণ সেই জমিদারি আর নেই। নেই বিপুল খরচের ক্ষমতা। তবে বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজোতে মিশে থাকে নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি। এই পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় ছুটে আসেন গ্রামের পুজোয় অংশ নিতে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top