News Flash

  • Home
  • দেশ
  • মমতার পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলা, চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ
Image

মমতার পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলা, চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ

চাইল কলকাতা হাই কোর্ট।

আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এই অভিযোগে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের একাংশ বিভিন্ন সময় যে সরকারি হলফনামা পেশ করেছেন, তাতে সম্পত্তি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে বলে মামলাকারীর অভিযোগ।

এই প্রসঙ্গে মামলাকারীর তরফে কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, যিনি মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী হিসাবে কাজরী তাঁর দেওয়া হলফনামায় অনেক তথ্য দেননি বলে অভিযোগ মামলাকারীর। এ ক্ষেত্রে মামলাকারীর তরফে দু’টি সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছে, এমন অনেক সংস্থায় ওই দম্পতির নাম নথিভুক্ত থাকলেও নির্বাচনী হলফনামায় সেগুলোর কোনও উল্লেখ করা হয়নি।

কাজরী হলফনামায় দাবি করেছিলেন, তিনি এবং তাঁর স্বামী সমাজসেবার সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও তাঁদের এত বিপুল পরিমাণ আয়ের উৎস কী তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলাকারীর তরফে। তাঁরা তাঁদের ছেলের সম্পত্তির কোনও খতিয়ান পেশ করেননি বলেও অভিযোগ করা হয়েছে।

এই অভিযোগ প্রসঙ্গে, সম্প্রতি ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘শুনলাম, বিজেপি আমার নামে মামলা করেছে। আমি তো গত ১২ বছর ধরে এমপি হিসেবে যে পেনশন পাই, তা-ও নিই না। সাংসদ হওয়ার পরও কোনও দিন বিজনেস ক্লাসে যাত্রা করিনি। মুখ্যমন্ত্রী হিসাবে আমার যে প্রাপ্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, তা-ও নিই না। আমি যেখানে থাকি, সেটাও ঠিকায় ভাড়া। আমার নিজের বলতে কিছুই নেই।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা ভাই-বোনেরা সবাই আলাদা আলাদা থাকি। যে যার পরিবার নিয়ে। কখনও-সখনও দেখা হয়। উৎসবের মরসুমের সময় আমাদের যোগাযোগ হয়। রাখিবন্ধনের সময়। কালীপুজোর সময়।’’ যাঁদের বিরুদ্ধে অস্বাভাবিক ভাবে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের ১১ নভেম্বরের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পর, দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীকে। আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি নয়, শিক্ষাব্যবস্থার সংস্কারেই জোর দেওয়া উচিত: মায়াবতী

লখনউ, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে…

ByByNews Desk Jul 25, 2026

নতুন প্রজন্মকে নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝাতে হবে: প্রশ্নফাঁস আন্দোলনের আবহে মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top