News Flash

  • Home
  • বিদেশ
  • কাবুলে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, দুই রাশিয়ান কূটনীতিক-সহ মৃত ২০
Image

কাবুলে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, দুই রাশিয়ান কূটনীতিক-সহ মৃত ২০

কাবুল, ৫ সেপ্টেম্বর (হি.স.): আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন ২০ জন। মৃত ২০ জনের মধ্যে দু’জন রাশিয়ার কূটনীতিক। সোমবার কাবুল শহরের দারুল আমান এলাকায় রুশ দূতাবাসের বাইরে তীব্র বিস্ফোরণ হয়। কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালেদ জাদারান জানিয়েছেন, বিস্ফোরণটি দূতাবাসের গেটের বাইরে ঘটেছিল যেখানে মানুষজন ভিসার জন্য অপেক্ষা করছিলেন।

এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা এবং দূতাবাসের গেটের বাইরে তালেবান প্রহরীদের গুলি করার পর বোমারু বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিশ জেলার প্রধান মাওলাভি সাবির বলেছেন, “আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের রক্ষীরা তাকে চিনতে পারে ও গুলি করে। এই বিস্ফোরণে দুই রুশ কূটনীতিক-সহ ২০ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

ভিয়েতনামে নৌকাডুবিতে নিহত ১৫ ভারতীয়ের মরদেহ হো চি মিন সিটিতে, প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরিয়ে আনা হবে

হ্যানয়, ১২ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় নাগরিকের মরদেহ হো চি মিন সিটিতে…

ByBySandeep Biswas Jul 12, 2026

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

ভিয়েতনামে নৌকাডুবি: অন্ধ্রের তিন পর্যটকের মরদেহ দ্রুত দেশে ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

অমরাবতী, ১২ জুলাই (আইএএনএস): ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ১৫ জন ভারতীয় পর্যটকের মধ্যে অন্ধ্রপ্রদেশের তিন বাসিন্দার মরদেহ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top