News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজা বীর বিক্রম কলেজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

মহারাজা বীর বিক্রম কলেজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য আজ থেকে পাঁচ দিনব্যাপী প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কলেজের সামনে পতাকা নাড়িয়ে এই র‍্যালির সূচনা করেছেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেও পোদ্দার, ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ।

এই র‍্যালিতে কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা ছাড়াও কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ, এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। ১৯৫০ সালের এই কলেজের ছাত্র আর এন চক্রবর্তীও এই র‍্যালিতে অন্যান্যদের সঙ্গে পা মিলিয়ে হাটেন। র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার কলেজে গিয়েই শেষ হয়েছে।

র‍্যালির সূচনা করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। এই কলেজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। সমগ্র দেশেই এই কলেজের সুনাম রয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই কলেজের বহু কৃতি ছাত্রছাত্রী সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই কলেজ ত্রিপুরার শিক্ষার প্রসারে এক বিরাট ভূমিকা নিয়েছে। 

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top