News Flash

  • Home
  • ত্রিপুরা
  • LIC:বিভিন্ন দাবীতে এলআইসি এজেন্টদের বিক্ষোভ আন্দোলন
Image

LIC:বিভিন্ন দাবীতে এলআইসি এজেন্টদের বিক্ষোভ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  এলআইসির এজেন্টরা আরো বড় ধরনের আন্দোলনে শামিল হওয়ার হুমকি দিলেন৷বিভিন্ন দাবিতে এল আই সি -র এজেন্টরা গণবস্থানে শামিল হয় সোমবার৷ এদিন সকাল থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনিস্থিত এল আই সি আগরতলা শাখার সামনে বিক্ষোভে বসে তারা৷ তারা জানান জয়েন্ট একশন কমিটি পক্ষ থেকে গত ১ সেপ্ঢেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ মূলত দাবি এলআইসি এজেন্টদের গ্রুপ ইন্সুরেন্স বৃদ্ধি করা, এলআইসি প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা, এজেন্টদের জন্য পেনশন চালু করা৷এলআইসি জাতীয়করণের পর এজেন্টের দ্বারা এগিয়ে গেছে৷ কিন্তু এজেন্টদের সাথে এলআইসি কর্তৃপক্ষ এবং কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে চলেছে৷ এজেন্টের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না সরকার৷ তাই সর্বভারতীয় ভাবে দীর্ঘ কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ আর যতদিন না পর্যন্ত এজেন্টদের  দাবিগুলি মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন এলআইসির শিলচর ডিভিশন কাউন্সিলের যুগ্ম সম্পাদক শান্তনু পাল৷ এদিন আগরতলা শাখার সামনে চার ঘন্টা এই কর্মস্থান অনুষ্ঠিত হয়৷ অবিলম্বে তাদের দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের স্বামীর হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top