News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest :দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা বাঙালির মিছিল
Image

Protest :দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা বাঙালির মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর সেপ্টেম্বর ৷৷  আমরা বাঙালি দলের পক্ষ থেকে রবিবার এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি শিবনগর আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান ইত্যাদি নানা ইস্যুতে রবিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি৷ মিছিলটি আমরা বাঙালির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় তাদের কার্যালয়ে এসে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আমরা বাঙালি দলের নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে চলেছে৷ প্রতি রাতেই কোন না কোন স্থানে চুরি ছিনতাই ডাকাতের ঘটনা ঘটছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করা হয়৷ সর্বোপরি বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৌলতে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সরকার দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে আমরা বাঙালি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷ পাশাপাশি তারা আরও বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে সাধারণ মানুষের আয় বৃদ্ধির জন্য প্রশাসনিক কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ সরকারকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতেই আমরা বাঙালি দলের তরফ থেকে আজ প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top