নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে ঝান্ডিমুন্ডা সহ নানা ধরনের জুয়ার তাণ্ডবে মানুষ দিশেহারা৷ জুয়ার কবলে পড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে৷ বিশেষ করে কোন পূজা পার্বণ মেলা হলে এ ধরনের জুয়ার আসার জাকিয়ে বসে৷ এছাড়া গ্রামীণ এলাকার বাজার হাট গুলিতেও জুয়ার আসর বসে৷ অনেক ক্ষেত্রেই স্থানীয় কিছু লোকজনদের ম্যানেজ করে আবার অনেক ক্ষেত্রে পুলিশের সঙ্গে রফা করে এ ধরনের অবৈধ জুয়ার আসর বসানো হচ্ছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে৷ তবে অনেক ক্ষেত্রেই পুলিশ এ ধরনের জুয়ার বিরুদ্ধে ময়দানে নেমে আইনি ব্যবস্থা নিচ্ছে৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী আটক করলো তেলিয়ামুড়া থানার পুলিশ৷ জানা গেছে, শনিবার রাতে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় ঝান্ডি মুন্ডার আসর বসেছে বলে খবর আসে৷ তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার এস.আই রনব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের একটা টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঝান্ডিমুন্ডা খেলার সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়৷ যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জুয়ারিরা৷ পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে৷

Teliamura:তেলিয়ামুড়ায় জুয়ার সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















