নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ টানা দুবছর করোনা পরিস্থিতির কারণে রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্রই দুর্গাপূজার সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল৷ এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব গুলি দুর্গাপূজায় শামিল হচ্ছে৷ স্বাভাবিক কারণেই পূজার সংখ্যা বিগত দুবছরের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে৷ এসব কথা মাথায় রেখেই প্রতিমা বিসর্জন করব যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে আগাম পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম৷ এসব বিষয় খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তাগিদে রবিবার পুরো নিগমের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়৷ আসন্ন দুর্গাপূজায় বিজয়া দশমীকে কেন্দ্র করে আগরতলা দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জন নিয়ে যাতে কোনও সমস্যা না হয় এবং বর্তমানে যে সমস্যা গুলি রয়েছে তা দ্রুত দূর করা ইত্যাদি নানা বিষয় নিয়ে রবিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা৷ বৈঠক শেষে তারা দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন৷ একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়৷

Municipal Corporation:দশমীঘাট পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র সহ অধিকারীকরা
Tags:
Releated Posts
জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগরতলা, ২০ মে: রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার করার…
ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ
আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।…
স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয়…
অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান
আগরতলা, ২০ মে : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনলাইন মেডিসিন বিক্রয় এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে ধর্মঘটে সামিল…

















