News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Congress:সাড়ে চার বছর পর খুলল বাগানবাজার কংগ্রেস ভবন
Image

Congress:সাড়ে চার বছর পর খুলল বাগানবাজার কংগ্রেস ভবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসকদলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলির তৎপরতাও ততোই বৃদ্ধি পেতে শুরু করেছে৷
দীর্ঘ সাড়ে চার বছর ধরে বন্ধ থাকার পর রবিবার খোলা  হয় ও বাগানবাজার কংগ্রেস ভবন৷ এতো দিন কারো সাহসই ছিলো না ভবনটি খোলার৷ রবিবার কংগ্রেস নেতা প্রদীপ মজুমদারের উদ্যোগে কংগ্রেস ভবনটি খোলা হয়৷ এটি কল্যাণপুর থানা অধীন অবস্থিত হলেও রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত৷ ভবনটি খুলে রামচন্দ্রঘাটের কংগ্রেস নেতা প্রদীপ দাস বলেন আর ভয়ে কুঁকড়ে থাকা নয়৷ মানুষ রাস্তায় নেমে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে৷ এক্ষেত্রে রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকার কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা ও আর ঘরে বসে থাকবেন না৷ সকলকে ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top