News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের দাবীতে কৈলাসহর-ধর্মনগর সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষকের দাবীতে কৈলাসহর-ধর্মনগর সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর ৷৷ শিক্ষকের অভাবে স্কুলে পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়ার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ শুধু গ্রাম পাহাড়েই নয় শহর এলাকার স্কুলগুুলিতেও শিক্ষক সংকট দেখা দিতে শুরু করেছে৷ টেট উত্তীর্ণ বেকার থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদেরকে নিযুক্তির উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ৷ 

একদিকে চাকুরী প্রত্যাশী বেকাররা আন্দোলনে শামিল হচ্ছে অন্যদিকে বিভিন্ন সুকলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে শামিল হচ্ছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলন সংঘটিত হলেও রাজ্য সরকার পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে৷ 

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতেই শনিবার কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ  প্রদর্শন করে ছাত্রছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীদের অভিযোগ ঊনকোটি জেলার ভগবাননগর হাই স্কুলে শিক্ষকের অভাবে স্কুলের পড়াশুনা সঠিকভাবে হচ্ছে না৷  কিছুদিন আগে স্কুলের এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করায় সুকলের ছাত্র-ছাত্রীরা শনিবার  ভগবাননগর এলাকায় পথ অবরোধ করে৷ ফলে কৈলাসহর ধর্মনগর সড়ক বন্ধ হয়ে যায়৷ 

সকাল ১১ টা থেকে অবরোধ শুরু হওয়ার পর বিকেল তিনটায় মহকুমা শাসকের অফিস থেকে একজন ডিসিএম এসে আশ্বস্ত করেন কিছুদিনের মধ্যে আলোচনার মাধ্যমে স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে৷ এই আশ্বাস পেয়ে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷ আন্দোলনকারী ছাত্রছাত্রীরা স্পষ্টভাবে জানিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top