News Flash

  • Home
  • দেশ
  • আম বাগানের মধ্যে থেকে ফল বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য
Image

আম বাগানের মধ্যে থেকে ফল বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য

মালদা, ৩ সেপ্টেম্বর (হি. স.) রাতভর নিখোঁজ থাকার পর শনিবার ভোরবেলা, আম বাগানের মধ্যে থেকে এক ফল বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রহস্য দানা বেধেছে।

পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে করতে আম বাগানের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। গামছায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল দেহটি। শনিবার সকালে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঝুলন্ত অবস্থায় মৃতের মুখের একাংশ খুবলানো অবস্থায় ছিল। তাতেই সন্দেহ বাড়ে পরিবার ও স্থানীয়দের।

পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, কেউ বা কারা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে অ্যাসিড ঢেলে দিয়েছে মুখে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বন্যপ্রাণীরা মুখের এক অংশ খুবলে খেয়েছে। মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ফল বিক্রেতার নাম পতিত সিংহ (৫০)। বাড়ি ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর কলোনি এলাকায়। পেশায় তিনি ফল বিক্রেতা ছিলেন। পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top