News Flash

  • Home
  • দেশ
  • ‘আমি যুক্ত নই…’, সংবাদমাধ্যমে দাবি চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের পুর-চেয়ারম্যানের
Image

‘আমি যুক্ত নই…’, সংবাদমাধ্যমে দাবি চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের পুর-চেয়ারম্যানের

উত্তর ২৪ পরগণা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার তোড়া তোড়া টাকা! এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। এবার আদালতে নিয়ে যাওয়ার পথে মুখ খুললেন ধৃত তৃণমূল নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে শনিবার তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমি যুক্ত নই। শীঘ্রই তা প্রমাণ হয়ে যাবে।” সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলার তদন্তে নেমে শুক্রবার এই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইI। সন্ধ্যার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তাঁর নিউটাউনের ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। অঙ্কটা ৫০ লাখের কাছাকাছি। এই ঘটনায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের স্মৃতি হাঁতড়াচ্ছেন অনেকেই। রাজু সাহানিতে গ্রেফতারের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

শনিবার সিজিও কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে রাজু সাহানিকে প্রশ্ন করা হলে রাজু সাহানি বলেন, “সব ভুল, আমি যুক্ত নই।” রাজুর বিরুদ্ধে অভিযোগ তিনি বর্ধমান সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড থেকে টাকা নিয়েছেন। আরও অভিযোগ, সেখান থেকে মাঝে মধ্যে তাঁর কাছে টাকা পৌঁছে যেত।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top