News Flash

  • Home
  • খেলা
  • Tennis:ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল
Image

Tennis:ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

নিউ ইয়র্ক, ২ সেপ্টেম্বর (হি.স.) : এবার ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে ছুটছেন রাফায়েল নাদাল। চলতি যুক্তরাষ্ট্র ওপেনে দ্বিতীয় রাউন্ডের খেলায় ইতালিয়ান ফ্যাবিও ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নাদাল।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার সেটের লড়াইয়ে শুরুতে হেরে যান নাদাল। এরপর টানা তিন সেট জিতে ফগনিনিকে ইউএস ওপেন থেকে বিদায় করেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক। নাদালের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-৪, ৬-২ ও ৬-১ গেম। ৭ বছর আগে এই কোর্টেই নাদালকে হারিয়ে দিয়েছিলেন ফগনিনি।

বৃহস্পতিবার ম্যাচ জিতে নাদাল বলেন, ‘প্রথম দেড় ঘণ্টারও বেশি সময় আমি লড়াইয়ে ছিলাম না। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শুরু গুলোর একটি এটি। আশা করি এর পুনরাবৃত্তি খুব বেশি হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা।’

আগামীকাল চতুর্থ রাউন্ডে পৌঁছার লড়াইয়ে ফরাসি টেনিস তারকা রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে লড়বেন নাদাল। 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026

অসম প্রিমিয়ার লিগ রাজ্যের লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভার বড় মঞ্চ: আবু নেচিম

গুয়াহাটি, ২২ জুলাই (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে…

ByByNews Desk Jul 22, 2026

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top