News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Manik Sarkar:বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মানিক সরকার
Image

Manik Sarkar:বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ ঘরে বসে না থেকে ফ্যাসিস্ট  সুলভ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার সমান্তরালভাবে জন বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ অন্যথায় দেশের সংবিধান এবং গণতন্ত্র ভূলুন্ঠিত হবে৷ নিজেদের অধিকার আদায় এবং গণতন্ত্র সুরক্ষার আন্দোলনে প্রত্যেককে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি৷ বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি সম্মেলনে বক্তব্য রেখে বলেন, মানুষ বহু আশা নিয়ে রাজ্যে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত করেছিল৷ সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের সব অংশের মানুষের উপর গত সাড়ে চার বৎসরে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে এনেছে৷ ফলে আর ঘরে বসে থাকলে চলবে না৷ সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট  সুলভ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে৷ এবং এ সরকারকে উৎখাত করে মানুষের সমস্যা সমাধানের পথ বের করে আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ এদিন আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top