News Flash

  • Home
  • দিনের খবর
  • মির্জাপুরে গাছে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

মির্জাপুরে গাছে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মির্জাপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) :উত্তরপ্রদেশের হালিয়া থানা এলাকার দিঘিয়া গ্রামে গাছ থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

জানা গেছে, দিঘিয়া গ্রামের বাসিন্দা অমরনাথ বিন্দের মেয়ে উর্মিলা (১৬) গতরাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির ভেতরে ঘুমাতে যায়। এদিন ভোরে ঘুম থেকে উঠে ঊর্মিলাকে ঘরে না দেখে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলেও কোথাও পায়নি। এরপর উর্মিলার বাবা বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে বাবলা গাছে মেয়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। নিহত মেয়ের বাবা অমরনাথ তাহরিরে পুলিশকে জানিয়েছেন, মেয়ে উর্মিলা আত্মহত্যা করেছে। বাবা কৃষিকাজ করে সংসার চালান। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর বাবা মেয়ের আত্মহত্যার অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top