News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:রেইনিং ইজ বেটার দ্যান হট ওয়েদার’, শোভাযাত্রা শুরুর আগে মন্তব্য মমতার
Image

Mamata Banerjee:রেইনিং ইজ বেটার দ্যান হট ওয়েদার’, শোভাযাত্রা শুরুর আগে মন্তব্য মমতার

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : “ইউনেস্কোকে ধন্যবাদ জানাই”, শোভাযাত্রা শুরুর আগে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মুখভার আকাশের। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গরম আবহাওয়ার থেকে বৃষ্টি ভালো।” এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, বৃষ্টি ভগবানের আশীর্বাদ।

পুজোর ঢাকে কাঠি পড়ল বৃহস্পতিবার থেকেই। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল শহর কলকাতা। দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি উদযাপনে রাজপথে মহামিছিল। বেলা ২টো নাগাদ জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হয়।

শোভাযাত্রা শেষ হবে রেড রোডে। সেখানে সম্বর্ধনা জানানো হবে ইউনেস্কোর প্রতিনিধিদের। তুলে দেওয়া হবে দুর্গাপ্রতিমার রেপ্লিকা। মুখ্যমন্ত্রীর আহ্বানে ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নেবেন এই শোভাযাত্রাতেও। এই উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top