News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধাননগরের এমপি-এমএলএ আদালতে আনা হল অনুব্রতকে
Image

বিধাননগরের এমপি-এমএলএ আদালতে আনা হল অনুব্রতকে

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর বিশেষ আদালতে আনা হয় অনুব্রত মণ্ডলকে।

তৃণমূল নেতাকে কলকাতায় যাতায়তের ব্যবস্থা করা হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।

আদালতের বাইরে এসে অনুব্রতের আইনজীবী শৌভিক বসু জানান, অনুব্রত আদালতে নিজেকে নির্দোষ বলেই জানিয়েছেন। শুনানি শেষে অনুব্রতকে নিয়ে পুলিশ ফের আসানসোলের উদ্দেশে রওনা দেয়।

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশে রওনা দিয়েছিলেন অনুব্রত। সেখানেও গাড়িতে চড়ার আগে তাঁকে পঞ্চায়েত ভোটে কী হবে জিজ্ঞাসা করা হলে, উত্তরে তিনি শুধু বলেন, ‘ব্যাপক হবে।’ শুক্রবার ইডির তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে অনুব্রতের সোজা উত্তর ‘‘নাচব? নাচব নাকি ডেকেছে বলে?’’ এর পরই আদালতের ভিতরে যান তৃণমূলের এই ‘দাপুটে’ নেতা।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top