News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুটবলার রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল
Image

ফুটবলার রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দিয়ে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজ্যের তরুণ প্রতিভাবান ফুটবলার রাহুল হরিজনের। উত্তর ত্রিপুরা জেলায় ফুটবল মাঠে ফুটবল খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে রাহুল। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানেই চলছিল তার চিকিৎসা। তবে অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। এর মধ্যেই শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজ্যের তরুণ এই ফুটবলারটি। জিবিতে চিকিৎসা চলাকালীন সময়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কিন্তু চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। তরুণ প্রতিভাবান ফুটবলারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ফুটবল মহলে। রবিবার বিকেলে তার বাড়িতে ছুটে যান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা। এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রয়াত ফুটবলারের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে রাহুলের বাবার হাতে আপাতত এককালীন ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন এসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী জানান, প্রাথমিকভাবে এই সহায়তা প্রদান করা হলেও আগামী দিন কিভাবে গোটা পরিবারটির পাশে দাঁড়ানো যায় তা খতিয়ে দেখবে এসোসিয়েশন। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top