News Flash

  • Home
  • বিদেশ
  • উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জার হার শ্রীলঙ্কার
Image

উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জার হার শ্রীলঙ্কার

কলম্বো, ২৮ আগস্ট ( হি.স.) : এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আয়োজক দেশ শ্রীলঙ্কা। শনিবার আফগানিস্তান খুব সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। রবিবার ভারত ও পাকিস্তানের লড়াই। সেই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার আগে অনেকেই মনে করেছিলেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলাও উত্তেজক হবে। কিন্তু ম্যাচ হল একপেশে। আফগানিস্তান দাপট দেখাল। টি-২০ ফরম্যাটে আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল, সেটাই আরও একবার প্রমাণিত হল। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।

এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। বাঁ হাতি আফগান পেসার ফারুকির পেসে বিভ্রান্ত হয়ে যান শ্রীলঙ্কার ব্যাটাররা। শুরুতেই কুশল মেন্ডিস (২) ও আশলাঙ্কা (০) ফিরে যান ফারুকির বলে। অন্যদিকে নিসাঙ্কা (৩) আউট হন নবীনের বলে। শ্রীলঙ্কার তিন উইকেট চলে যায় মাত্র ৫ রানে। করুণারত্নে খেলেন ৩১ রানের ইনিংস। মাত্র ১০৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
জবাবে দুই আফগান ওপেনার জাজাই ও গুরবাজ শুরুটা ভাল করেন। শ্রীলঙ্কার বোলারদের শাসন করতে থাকেন দুই আফগান ওপেনার। গুরবাজ আউট হন ব্যক্তিগত ৪০ রানে। তখন আফগানিস্তানের রান ৮৩। ম্যাচ যখন প্রায় হাতের মুঠোয়, তখনই রান আউট হন জারদান (১৫)। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি আফগানদের। ১০.১ ওভারে ম্যাচ জিতে নেয় তারা।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top