News Flash

  • Home
  • দেশ
  • মন কি বাত: ‘অমৃত সরোবর’ নির্মাণ একটি গণআন্দোলনে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
Image

মন কি বাত: ‘অমৃত সরোবর’ নির্মাণ একটি গণআন্দোলনে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ আগস্ট ( হি.স.) : দেশে ‘অমৃত সরোবর’ নির্মাণ একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং সারা দেশে এর জন্য অনেক প্রশংসা করা হয়েছে বলে রবিবার রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, চার মাস আগে ‘মন কি বাত’-এ তিনি অমৃত সরোবরের কথা বলেছিলেন। এরপর বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় লোকজন মিলে অমৃত সরোবর নির্মাণকে গণআন্দোলনে রূপান্তরিত করে।

এদিন তিনি বলেন, “যখন দেশের জন্য কিছু করার অনুভূতি থাকে, নিজের কর্তব্য উপলব্ধি করে, আগামী প্রজন্মের জন্য উদ্বেগ থাকে, তখন শক্তিও যোগ হয়, সংকল্প মহৎ হয়।” এই সময় প্রধানমন্ত্রী তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের উদাহরণ দেন। তিনি বলেন, তেলেঙ্গানার গ্রামবাসীদের উদ্যোগে এখানকার এক পঞ্চায়েতে এখন অমৃত সরোবর অভিযানের আওতায় এই জায়গাটি গড়ে তুলেছে এবং বৃষ্টির সময় এই জলাধারটি জলে ভরে যায়।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, অমৃত সরোবর, মধ্যপ্রদেশের মান্ডলায় মোচা গ্রাম পঞ্চায়েতে নির্মিত হয়েছে এবং এই এলাকার সৌন্দর্য বাড়িয়েছে। উত্তরপ্রদেশের ললিতপুরে নবনির্মিত শহীদ ভগৎ সিং অমৃত সরোবরও প্রচুর মানুষকে আকৃষ্ট করছে। কর্ণাটকের বাগলকোট জেলার বিলকেরুর গ্রামে মানুষ একটি খুব সুন্দর অমৃত সরোবর তৈরি করেছে। প্রকৃতপক্ষে এলাকায় পাহাড় থেকে জল বের হওয়ার কারণে মানুষের অনেক কষ্ট হত। কৃষক ও তাদের ফসলেরও ক্ষতি হয়েছে। অমৃত সরোবর বানানোর জন্য গ্রামের মানুষ সব জল একপাশে নিয়ে আসে। এতে ওই এলাকার বন্যার সমস্যা দূর হয়েছে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top