News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র রেটিং দাবা, উদ্বোধনী দিনেই অঘটন
Image

রাজ্য সিনিয়র রেটিং দাবা, উদ্বোধনী দিনেই অঘটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। উদ্বোধনী দিনেই অঘটন। মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার আনরেটেড দাবাড়ু সিদ্ধার্থ মজুমদার হারিয়ে দেয় রেটেড দাবাড়ু আগ্নিক রায় বর্মনকে (‌১০২৩)। রাজ্য দাবার প্রথম রাউন্ডে। এছাড়া ‌উদ্বোধনী দিনে জয় পেলো নামীদামী দাবাড়ুরা। ৪৮ তম রাজ্য সিনির রেটিং দাবা প্রতিযোগিতার। শনিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে শুরু হয় ৪ দিন ব্যাপী রাজ্য দাবা প্রতিযোগিতা। এবছর আসরে অংশ নেন ৮৩ জন দাবাড়ু। সামে বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় প্রচুর সংখ্যক স্কুল পড়ুয়া দাবাড়ুরা এবারের আসরে অংশ নেয়নি। এদিন বিকেল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ, দুই বর্ষিয়ান মহিলা দাবাড়ু অঞ্জু সরকার এবং শিখা দাশগুপ্ত। এদিন প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছেন রাজেশ কৃষণ দেববর্মা, উমাশঙ্কর দত্ত, আর্শিয়া দাস, প্রাণধন দেবনাথ, অভিজ্ঞান ঘোষ, স্বপ্নিল দে, তমজিৎ সাহা, সিদ্ধার্থ মজুমদার, রমেশ কলই, দীপক চৌহান সহ অনেকেই। আজ সকালে দ্বিতীয়, দুপুরে তৃতীয় এবং বিকেলে চতুর্থ রাউন্ডের খেলা হবে। খেলা পরিচালনা করছেন ফি ডে আরবিটর অনুপম ভট্টাচার্য।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top