News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাক্ষর জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা হাপিজ
Image

স্বাক্ষর জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা হাপিজ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ আগস্ট৷৷ ব্যাংকেও নিরাপদ নয় জনগণের টাকা এমনি এক ঘটনা ঘটেছে সোনামুড়ায়, ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রামের৭১ বছরের আব্দুল রেজ্জাকের স্ত্রী ৬৩ বছরের ফিরোজা বেগম  তৎকালীন ইউনাইটেড ব্যাংক তথা বর্তমান পাঞ্জাব ব্যাংকে টাকা জমা রাখে৷ দীর্ঘ থেকেই টাকা  তুলছে আবার জমাও রাখছে৷ 

তাঁর অভিযোগ, এত দিন টাকা চেক না করলেও এই মাসের ৮ তারিখ উনার সন্দেহ হলে টাকা চেক করে দেখে উনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার করে দুইবারে ১ লক্ষ টাকা তুলে নেয় উনার স্বাক্ষর  জালিয়াতি  করে৷ উনি জানায় সব সময় উনি চেকের মাধ্যমে টাকা তুলে থাকে৷ কিন্তু কে বা কারা  উইথড্রল পেপার মাধ্যমে এই টাকা তুলে নেয়৷ উনার অভিযোগ অ্যাকাউন্ট এর মালিক ছাড়া ব্যাংক থেকে টাকা তোলার সাহস কারো নেই৷ ব্যাংক কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে৷ এই বিষয়ে সোনামুড়া থানায় মামলা দায়ের করে ফিরোজা বেগম৷ সঠিক তদন্তের দাবি করছেন আব্দুল রেজ্জাক এবং উনার স্ত্রী ফিরোজা৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top