News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে মোটরবাইকে ধাক্কা ট্রাকের, রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু ৩ যুবকের
Image

মধ্যপ্রদেশে মোটরবাইকে ধাক্কা ট্রাকের, রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু ৩ যুবকের

অনুপ্পুর, ২৭ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে প্রাণ হারালেন ৩ যুবক। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ৪৩ নম্বর জাতীয় সড়কের ওপর গোদারু নালা এলাকার কাছে। ভালুমাদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা যোধান সিং জানিয়েছেন, মৃতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

পুলিশ সূত্রের খবর, এক বন্ধুর সঙ্গে দেখা করার পর একটি মোটরবাইকে ফিরছিলেন ৩ জন। রাতের অন্ধকারে গোদারু নালা এলাকার কাছে একটি ট্রাক তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যান ৩ জনই। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top