News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাগদা গণধর্ষণ কাণ্ডে ‘ষড়যন্ত্র’র শঙ্কা, তদন্তের দাবি রাহুলের
Image

বাগদা গণধর্ষণ কাণ্ডে ‘ষড়যন্ত্র’র শঙ্কা, তদন্তের দাবি রাহুলের

কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): বাগদা ‘গণধর্ষণ’ কাণ্ডে বিএসএফ-যোগ নিয়ে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক। ভারত-বাংলাদেশ সীমান্তে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই বিএসএফ জওয়ানকে।

বিজেপি নেতা রাহুল সিনহা শনিবার বলেন, যদি তাঁরা সত্যিই দোষী হয়ে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হওয়া দরকার। কে কেন্দ্রের, কে রাজ্যের, একজন মহিলার সম্মানহানির ক্ষেত্রে দেখা উচিত নয়, বা দেখা হবেও না। কিন্তু বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। রাজনৈতিক আবর্ত যেরকম চলছে এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা, সেটাও দেখা দরকার।

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। তবে যদি সত্যি হয়ে থাকে, ভয়ঙ্কর ঘটনা। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারে বলেছেন, সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারীদের ওপর অত্যাচার করাই বিএসএফের কাজ।

প্রসঙ্গত, অভিযোগকারিণী বসিরহাটের বাসিন্দা। তাঁর দাবি, আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সপরিবারে বাগদা সীমান্তের জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই দুই জওয়ানের খপ্পরে পড়েন তাঁরা। সঙ্গে ছিল ৫ বছরের ছোট্ট মেয়ে। অভিযোগ, সেইসময় কর্তব্যরত দুই বিএসএফ জওয়ান শিশুকন্যা সমেত তাঁকে পটল ক্ষেতে তুলে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়ের সামনেই জওয়ানরা তাঁকে গণধর্ষণ করে। এরপর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।

Releated Posts

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top