News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জেলা শাসকের সাথে সাক্ষাৎ সিপিএম নেতৃত্বের
Image

দক্ষিণ জেলা শাসকের সাথে সাক্ষাৎ সিপিএম নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৬ আগস্ট৷৷  আট দফা দাবিতে গত জুন মাসের ১৩ তারিখ বিরোধী দল নেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেছিল জেলা শাসকের নিকট৷ জনস্বার্থ সম্বলিত  আট দফা দাবি কতটুকু কার্যকরী হয়েছে তা দেখতে শুক্রবার সকাল দশটা নাগাদ সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে পক্ষ থেকে দুই জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ   এর সাথে৷ 

প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী, প্রাক্তন মুখ্য সচেতক তথা সিপিআইএম দক্ষিণ জেলার জেলা কমিটির সম্পাদক বাসূদেব মজুমদার৷  জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি আট দফা দাবি গুলো নিয়ে আলোচনাক্রমে বলেন দাবিগুলো কতটুকু কার্যকরী করার পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কিন্তু দক্ষিণ জেলার জেলা শাসক জানান উধবতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানিয়েছেন  বলে জানান প্রতিনিধি দলের কাছে৷ আলোচনা শেষে প্রতিনিধি দলটি জেলা শাসকের কার্যালয় থেকে বের হয়ে আহূত সাংবাদিক সম্মেলনে যোগ দেয়৷ সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়৷ 

বিধায়ক প্রভাত চৌধুরী ও সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, গত জুন মাসে আট দফা দাবির সনদ জেলা শাসকের হাতে তুলে দিয়েছিলাম কিন্তু সেই দাবি গুলো কতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানার জন্য আজ জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে৷ আলোচনাক্রমে দ্রুত দাবি গুলো পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান বলে জানান প্রতিনিধি দলের পক্ষ থেকে সিপিআইএম এর বিধায়ক প্রভাত চৌধুরী৷ যদি দাবি গুলো গুরুত্ব দিয়ে দেখা না হয় জনগনের সমস্যার মধ্যে পড়ে বেহাল হয়ে উঠবে৷ 

দক্ষিণ জেলার মধ্যে সারের সংকট, চাষীরা সারের অভাবে কৃষি কাজ করতে পারছে না৷ দ্রুত সারের ব্যাবস্থা করা যাতে কৃষকরা উৎপাদিত ফসল উৎপাদন করতে পারে৷পেট্রোপন্য মুল্য বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ এর বিলও চড়া এর প্রভাব পরেছে কৃষিকাজে৷ ফলে ঠিকভাবে ফসল উৎপাদন করতে পারছে না৷ নষ্ঠ হয়ে পড়ে থাকা দ্রুত স্কীম প্রকল্প সারাই করে জলসেচ ব্যাবস্থা৷ দক্ষিণ জেলার দ্রুত রাস্তাঘাট সারাই করে জনগনের উপযোগী করে তোলার দাবি সহ রেগা প্রকল্প ও সামাজিক ভাতা, বিদ্যাজোতি প্রকল্প নিয়েও বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বলে জানান প্রতিনিধি দল৷

Releated Posts

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top