News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা যুবতীর
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা যুবতীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷  ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবতী৷ অগ্ণিদগ্দ যুবতী বর্তমানে জিবি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ যুবতীটির নাম স্নিগ্দা দাস৷ জানা যায় কমলপুরে একটি বাড়িতে তারা ভাড়া থাকতো৷ যুবতীর মা জানান অপর এক যুবকের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ তাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে৷ যুবতীটিকে তার প্রেমিক বিয়ে করবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল বলেও পারিবারিক সূত্রের খবর৷ কিন্তু শেষ পর্যন্ত ওই যুবতীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় অভিযুক্ত যুবক৷ সে কারণেই হয়তো ব্যর্থ প্রেমের জ্বালায় যুবতীটি অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ এ ব্যাপারে কমলপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্ত প্রেমিককে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ৷ ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে যুবতীর আত্মহত্যার চেষ্টা সংবাদ ছড়িয়ে পড়তেই কমলপুর সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অনেকেই এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন মোবাইল ফোনের দৌলতে বহু পরিবারের সর্বনাশ হতে শুরু করেছে৷ বিশেষ করে কিশোর কিশোরী যুবক-যুবতীরা মোবাইল ফোনের সুত্র ধরে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ এসব বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলেও সচেতন মহল মনে করেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top