News Flash

  • Home
  • দেশ
  • মধ্য শিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
Image

মধ্য শিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

কলকাতা, ২৫ আগস্ট (হি. স.) : মধ্য শিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

মধ্য শিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল বেধেছিল। এক গোষ্ঠী জোর করে ইউনিয়ন রুমে তালা দিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। ‘দখল করতে না পেরে’ তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। তার পর থেকে ওই তালা খোলা হয়নি। এ নিয়ে মামলা দায়ের হয় আদালতে।

বৃহস্পতিবার বিধাননগর পূর্ব পুলিশ কমিশনারেটকে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মধ্য শিক্ষা পর্ষদের ওই বাড়ির পাঁচ তলার ইউনিয়ন রুমের তালা ভেঙে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।গত ৫ মে ‘জোর করে’ ইউনিয়ন রুম দখলের অভিযোগ ওঠে পর্ষদের কর্মীদের একাংশের বিরুদ্ধে। দাবি করা হয়, এটি ‘ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এমপ্লয়িজ ইউনিয়ন’-এর ঘর।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘কর্মচারী সমিতির অফিস যেটা ছিল, সেখানে শাসক দলের কিছু নেতার আশীর্বাদধন্য বলে দাবি করা কয়েক জন কর্মী সংগঠনের নির্বাচিত পদাধিকারীদের ইউনিয়ন রুম থেকে বার করে দিয়ে, তালা মেরে দেন। বৃহস্পতিবার পুলিশ এই ঘটনার রিপোর্ট দেয়।

রিপোর্টে দেখা গিয়েছে, চাবি নিরাপত্তা আধিকারিকদের কাছে রাখা রয়েছে। যাঁরা কর্মচারী সমিতি চালান, তাঁদেরই এই রুমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কোনও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া এই কর্মচারী সমিতি চলে বলে জানানো হয়। তৃণমূলের কয়েক জন নেতা এই ইউনিয়ন দখল করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, ওই তালা অবিলম্বে খুলে দিতে হবে।’’

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top