News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা, জিপ ও ট্রাকের সংঘর্ষে মৃত ন’জন
Image

কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা, জিপ ও ট্রাকের সংঘর্ষে মৃত ন’জন

বেঙ্গালুরু, ২৫ আগস্ট (হি. স.) : কর্ণাটকের টুমকুর জেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গলুরু যাওয়ার পথে এদিন ভোরে সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ন’জন। তারমধ্যে রয়েছে তিন শিশুও। আহত হয়েছেন ১১ জন। জিপটির যাত্রীরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার রাহুল কুমার শাহাপুরওয়াদ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।জানা গিয়েছে, মৃত সবাই রায়চুরের বাসিন্দা ৷ এই ঘটনায় কাল্লেমবেল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top