News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০ হাজার ৭২৫ জন, মৃত ৩১
Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০ হাজার ৭২৫ জন, মৃত ৩১

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের । বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের ।দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮।

বুধবার সংখ্যাটা ছিল ১০ হাজারের আশেপাশে। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৯৪ হাজার ৪৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৫৭ হাজার ৩৮৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় স্রেফ রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়ছে। মারাঠাভূমে গত ২৪ ঘণ্টায় মোট কোভিড আক্রান্ত দু’হাজারের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৮২ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৩ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top