News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় তৃণমূলের প্রদেশ সভাপতি অপসারিত, দলবদলু নেতা সুবল ভোমিক আবার বিজেপিমুখী
Image

ত্রিপুরায় তৃণমূলের প্রদেশ সভাপতি অপসারিত, দলবদলু নেতা সুবল ভোমিক আবার বিজেপিমুখী

আগরতলা, ২৪ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় দলীয় অন্তর্কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে দলবদলু নেতা হিসেবে পরিচিত তৃণমূলের প্রদেশ সভাপতি সুবল ভৌমিক বিজেপিতে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। পরিস্থিতি আঁচ করতে পেরে আজ তাঁকে তৃণমূলের প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, প্রদেশ সভাপতি ছাড়া ত্রিপুরায় অন্য সমস্ত পদাধিকারীরা নিজ নিজ পদে বহাল আছেন। দলের সকল কর্মী ও নেতাদের সুবল ভৌমিকের সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সভাপতি নিযুক্ত হওয়া পর্যন্ত ত্রিপুরায় তৃনমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব সামলাবেন।
তৃণমূূল প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অপসারনের ঘটনায় সুবল ভৌমিক এখনো কোন প্রতিক্রিয়া দেননি। তবে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছেন।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top