News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি
Image

গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিতে সদর মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল আগরতলা সিটি ডিস্ট্রিক্ট কমিটি তিপরা মথা ও আগরতলা সিটি ডিস্ট্রিক্ট ডি ডাব্লিউ এফ অর্থাৎ মহিলা কমিটি৷ রাজ্যের প্রতিটি ব্লক এলাকাতেই এ ধরনের আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে৷
মঙ্গলবার উদয়পুর মহকুমার কিল্লা,কাঁকড়াবন ও মাতাবাড়ি ব্লকের অন্তর্গত তিপ্রা মথার কর্মীরা উদয়পুর জামতলা এসে জমায়েত হয়৷ সেখান থেকে এক বিশাল মিছিল বেড় হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দীঘির পাড় হয়ে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে নয় জনের এক প্রতিনিধি দল রাজ্যপালের উদ্দেশ্যে উদয়পুর মহকুমা শাসকের মাধ্যমে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবী জানিয়ে এক স্মারক লিপি পেশ করেন৷প্রতিনিধি দলে ছিলেন জ্যোতিষ জমাতিয়া, সাধন মনি জমাতিয়া, আশা জমাতিয়া, বিমলা মোহন জমাতিয়া সহ প্রমুখরা৷স্মারক লিপি  দিয়ে এসে জ্যোতিষ জমাতিয়া সাংবাদিকদের কাছে ডেপুটেশনের মূল উদ্দেশ্য ব্যাখা করেন৷এবং তিনি ও এবং তার দল সরকার গ্রেটার তিপ্রা ল্যান্ড দাবি মেনে নেবেন বলে আশা ব্যক্ত করেন৷ ডেপুটেশন শেষে জেলাশাসক কার্যালয়ের  পাশে জাতীয় সড়কে এক জনসভা করেন তিপ্রা মথার কর্মীরা৷ তিন ব্লক থেকে তিপ্রা মথার প্রায় চার হাজার কর্মী সমর্থক এই মিছিল অংশগ্রহণ করেন৷ তিপ্রা মথার ডেপুটেশন ও মিছিলে কোন অপ্রীতি ঘটনা না ঘটে তার জন্য গোমতী জেলা পুলিশ প্রশাসন থেকে বিশাল সংখ্যক  টিএসআর, পুলিশ মোতায়েন করা হয়৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top