News Flash

  • Home
  • বিদেশ
  • রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই গ্রেফতার হবেন ইমরান, দাবি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর
Image

রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই গ্রেফতার হবেন ইমরান, দাবি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর

ইসলামাবাদ, ২৩ আগস্ট (হি. স.): রক্ষাকবচের মেয়াদ ফুরলেই গ্রেফতার হবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের জনসভায় পুলিশ আধিকারিক এবং এক জন মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানকে সন্ত্রাস দমন আইনের এক মামলায় রক্ষাকবচ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট । সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হচ্ছে ২৫ অগস্ট, বৃহস্পতিবার। এরপরই ইমরানকে গ্রেফতার করা হবে বলে জানালেন সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ।

সন্ত্রাসদমন আইনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরানকে অভিযুক্ত করা হয়েছে। এই প্রেক্ষিতে সোমবার তিনি ইসলামাবাদ হাই কোর্ট থেকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ নেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, এর মধ্যেই পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেখানে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করার অনুমতি চাওয়া হয়। এর পর অভ্যন্তরীণ মন্ত্রী রানা জানিয়ে দিলেন, আদালতের দেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই গ্রেফতার হবেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

ইমরানের বিরুদ্ধে ২০ আগস্ট, শনিবার ইসলামাবাদের জনসভায় পুলিশ আধিকারিক ও এক জন মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাসদমন আইনে মামলা হয়। সেই মামলাতেই এ বার সম্ভবত গ্রেফতারির মুখে পড়তে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে ইমরানের সমস্যা আরও বাড়ছে। কারণ ইসলামাবাদ হাই কোর্টে ইমরানের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করেছে। এক জন মহিলা দায়রা বিচারকে হুমকি দেওয়ার প্রেক্ষিতেই এই মামলা। সেই মামলার প্রথম শুনানি আগামী মঙ্গলবার।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top