News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূবনেশ্বরের কাছে লাইনচ্যুত মালগাড়ির ৫টি ওয়াগন, গভীর রাতে বিপর্যস্ত রেল পরিষেবা
Image

ভূবনেশ্বরের কাছে লাইনচ্যুত মালগাড়ির ৫টি ওয়াগন, গভীর রাতে বিপর্যস্ত রেল পরিষেবা

ভূবনেশ্বর, ২৩ আগস্ট (হি.স.): ওডিশার ভূবনেশ্বর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির ৫টি ওয়াগন। সোমবার রাতে মালগাড়ির ৫টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে গভীররাত থেকে ভোররাত পর্যন্ত ওই শাখায় বিপর্যস্ত হয়েছে ট্রেন পরিষেবা। কিছু ট্রেন বাতিল করা হয়, কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়।

রেল সূত্রের খবর, সোমবার রাতে মালগাড়িটি চক্রধরপুর ডিভিশনের ভূবনেশ্বর ও কটক হয়ে ভিজিনাগারামের দিকে যাচ্ছিল, রাত ৮.৩৫ মিনিট নাগাদ ভূবনেশ্বর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৫টি ওয়াগন। রেল সূত্রের খবর, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে বেশি কিছু ট্রেনের যাত্রা প্রভাবিত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস, জুনাগড় এক্সপ্রেস, পুরী-দূর্গ, পুরী-গান্ধীধাম, পুরী-হাওড়া প্রভৃতি ট্রেন প্রভাবিত হয়েছে। খুরদা রোড ডিআরএম রিনকেশ রায় জানিয়েছেন, মঙ্গলবার সকালের মধ্যেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

ছত্তিশগড়ে লাইনচ্যুত শিবনাথ এক্সপ্রেসের দু”টি বগি, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
রায়পুর, ২৩ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ে লাইনচ্যুত হয়ে গিয়েছে শিবনাথ এক্সপ্রেসের দু”টি বগি। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন ডিআরএম ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ট্রেনটি ছত্তিশগড়ের কোরবা থেকে মহারাষ্ট্রের নাগপুরের ইটওয়ারি যাচ্ছিল।

দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৩.৪২ মিনিট নাগাদ ডোঙ্গারগড়ে ইয়ার্ডে শিবনাথ এক্সপ্রেসের দু”টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দু”টি বগির ৫টি চাকা লাইন থেকে নেমে যায়। ক্ষতিগ্রস্ত বগি দু”টি আলাদা করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top