News Flash

  • Home
  • দেশ
  • আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের  জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
Image

আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের  জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ২১ আগস্ট ( হি.স.) :  নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের  জেলাগুলিতে  বৃষ্টি হবে। রবিবার  উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজ্যের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।  ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের  জেলাগুলিতে  বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে।  ফলে দক্ষিণবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার উত্তরবঙ্গের আট জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির  সম্ভাবনা আছে। আগামী বুধবার পর্যন্ত দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিন থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।-

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top