News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল সিবিআই
Image

মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল সিবিআই

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) ।দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল রবিবার তাদের সকলের বিরুদ্ধেই লুক আউট সার্কুলার জারি করে সিবিআই । এই সার্কুলারের ফলে আরও বিপাকে কেজরীওয়াল সরকারের মন্ত্রী ।
শুক্রবার সিসোদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা মনীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান শেষে তাঁর কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। এছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। রবিবার এদের সকলের বিরুদ্ধেই একটি লুক আউট সার্কুলার জারি করেছে।সার্কুলার অনুযায়ী, সিসোদিয়া-সহ ১৪ জন দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি যদি তারা উল্লিখিত শর্ত লঙ্ঘন করে তাহলে তাদের আটক করা যেতে পারে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top