News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই অভিযান, সিসোদিয়া জানালেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে
Image

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই অভিযান, সিসোদিয়া জানালেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আবগারি নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। শুক্রবার সকালে সিসোদিয়ার দিল্লির বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। দিল্লি-সহ দেশের ৭টি রাজ্যের মোট ২১টি ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। তৎকালীন দিল্লির আবগারি কমিশনার আরাভা গোপী কৃষ্ণের ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।

সিবিআই অভিযান প্রসঙ্গে টুইটারে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না’। সিসোদিয়া নিজেকে নির্দোষ দাবি করে টুইটে লিখেছেন, “এই সমস্ত মানুষজন দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যের চমৎকার কাজ দেখে বিরক্ত। সেজন্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পাকড়াও করা হচ্ছে, যাতে শিক্ষা ও স্বাস্থ্যের ভালো কাজ বন্ধ করা যায়। আমাদের দু’জনের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালতে সত্য বেরিয়ে আসবে।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top