News Flash

Image

হাইলাকান্দিতে উদ্ধার প্রায় ২০ লক্ষ টাকার বার্মিজ সুপারি, আটক তিন

হাইলাকান্দি (অসম), ১৯ আগস্ট (হি.স.) : হাইলাকান্দিতে ফের পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে বার্মিজ সুপারি। গতকাল রাত প্রায় ১২টা নাগাদ জেলার পাঁচগ্রাম ফাঁড়ি পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী নাইটসুপারে তালাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার বার্মিজ সুপারি উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে।

পাঁচগ্ৰাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিধান দাস আজ শুক্রবার জানিয়েছেন, গতকাল রাত প্রায় ১২টা নাগাদ ঠাণ্ডাপুর এলাকায় পুলিশের নাকাচেকিঙে গুয়াহাটিগামী একটি নাইটসুপার আটকানো হয়েছিল। ওই বাসে তালাশি চালিয়ে ১২০-এর বেশি বস্তা বার্মিজ সুপারি তাঁরা বাজেয়াপ্ত করেছেন। এর সঙ্গে আটক করা হয়েছে বাসের চালক, সহ-চালক এবং বার্মিজ সুপারি পাচারে জড়িত জনৈক ব্যক্তিকে।

তিনি জানান, বাৰ্মিজ সুপারিগুলি ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থেকে করিমগঞ্জ নিয়ে আসা হয়েছিল। করিমগঞ্জ থেকে গুয়াহাটিতে পাচারের পরিকল্পনা ছিল অবৈধ কারবারিদের। বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকা হবে বলে অনুমানের ভিত্তিতে জানান পুলিশ অফিসার বিধন দাস।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top