News Flash

Image

হাফলঙে সরকারি ফিশারি বেদখল বিজেপি নেতাদের, অভিযোগ তৃণমূল কংগ্রেসের

হাফলং (অসম), ১৮ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় সরকারি জমি ব্যাপকহারে বেদখলকে কেন্দ্র করে সরব হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন থেকে একটি চক্র ডিমা হাসাও জেলায় সরকারি জমি বেদখল করতে সক্রিয় রয়েছে। শাসক বিজেপি দলের কিছু নেতা এভাবে সরকারি জমি বেদখলে জড়িত বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

এবার ডিমা হাসাও জেলা বিজেপি কার্যালয়ের সামনে মৎস্য বিভাগের একটি ফিশারি বেদখল করে সেখানে বিজেপি নেতা কর্মীদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

আজ বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আচিং জেমি সাংবাদিকদের বলেন, হাফলং জেলা বিজেপি কার্যালয়ের সামনে মৎস্য বিভাগের ফিরি রয়েছে। সেই জমি মৎস্য বিভাগ হাফলং পুরবোর্ডের কাছ থেকে ২০১৮ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য লিজে নিয়েছে। লিজ বাবদ বছরে ৫০ হাজার টাকা মৎস্য বিভাগ দিয়ে আসছে হাফলং পুরবোর্ডকে প্রতিবছর। ২০২২ পর্যন্ত মৎস্য বিভাগ হাফলং পুরবোর্ডকে লিজ বাবদ টাকা দিয়ে রেখেছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক আরটিআই দাখিল করার পর এর জবাবে এই তথ্য দিয়েছে মৎস্য বিভাগ। কিন্তু বর্তমানে এই ফিশারির দেওয়াল ভেঙে ফেলে মাটি ভড়াট করে এবার বিজেপি নেতা কর্মীদের গাড়ি রাখার জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে, অভিযোগ আচিং জেমির। তিনি বলেন, তাছাড়া এই ফিশারির পাশে একটি চায়ের দোকানও রয়েছে। ইতিমধ্যে বিজেপি নেতা কর্মীরা এই চায়ের দোকানের মালিককে দোকান খালি করার কথা বলেছেন পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তুলতে। এই দোকানও ভেঙে ফেলা হবে বলে জানালেন আচিং জেমি।

তিনি বলেন, বিজেপির শাসনে ডিমা হাসাও জেলায় সরকারি জমি বেজায় বেদখল হচ্ছে। কিন্তু এ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে আচিং জেমি বলেন, বিজেপি কার্যালয়ের সম্মুখবর্তী মৎস্য বিভাগের যে ফিশারি রয়েছে সেখানে মাছ পালন করা হয়। এই অবস্থায় যারা অবৈধভাবে এই ফিশারির দেওয়াল ভেঙেছে তা অবিলম্বে পুনরায় নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন আচিং জেমি। আর অবৈধভাবে সরকারি জমি বেদখল করা নিয়ে শুক্রবার হাফলং থানায় একটি এজাহার দাখিল করবে তৃণমূল কংগ্রেস, সাংবাদিকদের জানিয়েছেন আচিং জেমি।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top