News Flash

  • Home
  • দিনের খবর
  • জন্মাষ্টমীতে মেট্রো চলবে কম সংখ্যক, প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত
Image

জন্মাষ্টমীতে মেট্রো চলবে কম সংখ্যক, প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): আগামী শুক্রবার জন্মাষ্টমীর দিন অন্যান্য কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলাচল করবে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই তা জানিয়েছে। অন্যান্য কাজের দিন ২৮৮টি মেট্রো চলাচল করে। জন্মাষ্টমীর দিন অর্থাৎ ১৯ আগস্ট আপ ও ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ১১৭টি করে আপ এবং ডাউন ট্রেন চলবে। তার মধ্যে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোও পাওয়া যাবে। আপ এবং ডাউন লাইনে ৬টা ৫৫ মিনিটে পরের মেট্রো স্টেশনে ঢুকবে।

জন্মাষ্টমীর দিন ৫৪টি মেট্রো কম চললেও অন্যান্য দিনের মতো প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোর ছাড়বে প্রতি দিনের মতো ৯টা ৪০ মিনিটে। ওই সময়ই কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রো ছাড়বে। এ ছাড়া, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে সাড়ে ৯টায়। অন্যান্য দিন শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ-ডাউন মিলিয়ে মোট ১০০টি মেট্রো চলে। জন্মাষ্টমীর দিন এই শাখায় পরিষেবা অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top